লোহাগাড়ায় রাতের অভিযানে স্কেভেটর ও ডাম্পার জব্দ

লোহাগাড়া প্রতিনিধ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের জান মোহাম্মদ সিকদার পাড়ায় অভিযান চালিয়ে একটি স্কেভেটর ও একটি ডাম্পার গাড়ি জব্দ করেছে উপজেলা প্রশাসন।

রোববার দিবাগত রাত ১টার দিকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধভাবে মাটি কাটার অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে একটি স্কেভেটর ও একটি ডাম্পার গাড়ি জব্দ করা হয়। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ মাটি কাটা ও যেকোনো অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।