শোডাউন ও পোস্টার নিষিদ্ধ, সোশ্যাল মিডিয়া নজরদারিতে কমিটি: জেলা প্রশাসক
চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা প্রতীক বরাদ্দপ্রাপ্ত সব প্রার্থীকে অভিনন্দন জানিয়ে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দিয়েছেন। আচরণবিধি লঙ্ঘন করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। আজ বুধবার( ২১ জানুয়ারি) চট্টগ্রামে প্রতীক বরাদ্দ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, নির্বাচনের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আজ প্রতীক বরাদ্দের প্রক্রিয়াও শেষ হয়েছে। যেসব প্রার্থী প্রতীক পেয়েছেন, তাঁদের সবাইকে অভিনন্দন জানানো হয়েছে। […]
