সাতকানিয়ায় আইবিডব্লিউএফ-এর উদ্যোক্তা সম্মেলন: শিল্প বিপ্লবে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান কেন্দ্রীয় সভাপতি শহিদুল ইসলামের

মো: খোরশেদ আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যোগে ‘উদ্যোক্তা সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

গত ১৬ অক্টোবর (শুক্রবার) বিকেল সাড়ে ৩টায় কেরানীহাটস্থ সি-ওয়ার্ল্ড রিসোর্টের হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

আইবিডব্লিউএফ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি ও সাতকানিয়া উপজেলার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহীম চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি সৈয়দ আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন আইবিডব্লিউএফ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা চেম্বার অব কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আবু হুরায়রা, আইবিডব্লিউএফ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. এ.কে.এম ফজলুল হক এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উপদেষ্টা ডা. আবু নাছের।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, “সকল ক্ষেত্রে হালাল উপার্জনের মাধ্যমে জীবনযাপন করা আবশ্যক। নিজেকে ও দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিতে হলে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হতে হবে। সঠিক পরিকল্পনা গ্রহণ করে ব্যবসার সাথে সম্পৃক্ত হতে হবে এবং সামর্থ্য অনুযায়ী শিল্প-কারখানা গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল শ্রেণির মানুষ আইবিডব্লিউএফ-এর সদস্য হতে পারবেন। এই সংগঠনে কোনো ভেদাভেদ নেই। সবাইকে সাথে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ শিল্প বিপ্লব ঘটানোই আইবিডব্লিউএফ-এর মূল লক্ষ্য।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ সাতকানিয়া উপজেলা শাখার উপদেষ্টা তারেক হোসাইন, লোহাগাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নুরুল আবছার, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সহ-সভাপতি আবুল কালাম আযাদ চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস.এম কামরুজ্জামান, কর্ণফুলী উপজেলা শাখার সভাপতি ইলিয়াস, লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি ফজলুল হক আযাদ এবং বাঁশখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক শোয়াইবুর রহমানসহ দক্ষিণ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।