সাতকানিয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

 

 

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ৭টার দিকে উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আবু বকর মেম্বার বাড়ি এলাকার নিজেদের বসতঘর ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

 

 

নিহত ছাত্রী আতিয়া ইবনাত চৌধুরী জয়িতা (১৭) উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আবু বোরহান মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরীর মেয়ে ও তিনি সাতকানিয়া সরকারি কলেজের এইচএসসি ২য় বর্ষের মানবিক বিভাগের শিক্ষার্থী।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আতিয়া নামের ওই কলেজ ছাত্রীর মা তাদের পরিবার থেকে আলাদা থাকতেন। আতিয়া তার সৎ মা ও বাবার সাথে নিজেদের বসতঘরে থাকতেন। শনিবার দুপুরের পর থেকে ভেতর থেকে দরজা বন্ধ করে আতিয়া তার শয়নকক্ষে ছিলেন। পরিবারের সদস্যরা বিকেল সাড়ে ৫টার দিকে ইফতারের সময় তাকে ডাকতে গেলে দরজা খুলে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দেন।

বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, আত্মহত্যার ঘটনায় কলেজ ছাত্রীর লাশ থানা হেফাজতে আছে এবং ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।