হালিশহরে দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সাঈদ আল নোমান

news Image

চট্টগ্রামের হালিশহরে মর্মান্তিক গ্যাস বিস্ফোরণে দগ্ধদের দেখতে রাজধানীর জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে তিনি সেখানে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন। পরিদর্শনকালে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে দগ্ধদের বর্তমান শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা সম্পর্কে বিস্তারিত অবহিত হন। পাশাপাশি আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় তিনি স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দগ্ধদের জন্য সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান […]