শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চান উত্তরপূর্ব ভারতের ৫৫ শতাংশ মানুষ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতীয় সরকার ‘অনীহা’ দেখালেও দেশটির উত্তরপূর্বাঞ্চলের ৫৫ শতাংশ মানুষ চান তাকে যেন স্বদেশে পাঠিয়ে দেয়া হয়।
সম্প্রতি সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের ‘মুড অব দ্য নেশন’ জরিপে ওঠে এসেছে এমন তথ্য।
জরিপে প্রশ্ন করা হয়— বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়ার ব্যাপারে আপনার মতামত কী?
জবাবে উত্তরপূর্বাঞ্চলের ২৩ শতাংশ মানুষ জানান, শেখ হাসিনা ভারতের মিত্র ছিলেন, তাই তাকে আশ্রয় দেওয়া ঠিক ছিল। আর পুরো ভারতের ৩৭ দশমিক ৬ শতাংশ মানুষ এটির পক্ষে মত দিয়েছেন।
তবে, বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ভালো সম্পর্ক গড়তে শেখ হাসিনাকে এখন ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন উত্তরপূর্বাঞ্চলের ৫৫ শতাংশ মানুষ।
অপরদিকে, পুরো ভারতের ২১ দশমিক ১ শতাংশ চান, শেখ হাসিনাকে এখন ভারত সরকার ফেরত পাঠিয়ে দিক।
এছাড়া, পুরো ভারতের আরও ২৯ শতাংশ মানুষ চান শেখ হাসিনা যেন আর ভারতে না থাকেন। তবে তারা চান তাকে যেন বাংলাদেশে ফেরত না পাঠিয়ে অন্য দেশে চলে যেতে বলা হয়।
অপরদিকে, উত্তরপূর্ব ভারতের ১৬ শতাংশ মানুষ এটির পক্ষে মত দিয়েছেন।
প্রসঙ্গত, প্রসঙ্গত, ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন ভারতের রাজধানী দিল্লিতে যান তিনি। এরপর থেকে হাসিনা সেখানেই অবস্থান করছেন। দেশ ছেড়ে পালানোর পর হাসিনার বিরুদ্ধে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শতাধিক মামলা হয়েছে। এসব মামলায় বিচারের মুখোমুখি করতে তাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। শেখ হাসিনাকে ফেরত দিতে বাংলাদেশের পক্ষ থেকে নোট ভার্বাল ও অন্যান্য কাগজপত্র পাঠানো হয়েছে।

পটিয়ায় মহাসড়কে অবৈধ হাইড্রোলিক হর্ণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, ৬ হাজার টাকা জরিমানা ও হর্ণ জব্দ
জামায়াত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে: বহিষ্কারের সম্ভাবনা
আনোয়ারায় খালেদা বেগমের বসতঘর দখলের চেষ্টা, হামলা ও বিবস্ত্র করে মারধরের অভিযোগ
পাহাড়তলীতে বিপুল ইয়াবাসহ আটক ২, মাদক নির্মূলে কঠোর অবস্থানে যুবদল
বায়েজিদ থানার সেকেন্ড অফিসার মোঃ আশরাফুল ইসলামের তৃতীয় কন্যা সন্তানের আগমন উপলক্ষে শুভেচ্ছা
চট্টগ্রামে টোকেন বাণিজ্য ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের কঠোর বার্তা, সচেতনতামূলক ব্যানার স্থাপন