
২০২৫ সালে কর, ভ্যাট ও কর-বহির্ভূত আয় হিসেবে সরকারের কোষাগারে ১ হাজার ৮০৪ কোটি ৪৭ লাখ টাকা জমা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। যা আগের বছরের তুলনায় ৫ দশমিক ৪১ শতাংশ বেশি। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দরের পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক। তিনি জানান, রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া অর্থের পরিমাণও প্রতি বছর বাড়ছে। রাজস্ব আয় ও রাজস্ব প্রবৃদ্ধি উভয় ক্ষেত্রেই বড় ধরনের সাফল্য দেখিয়েছে বন্দর। ২০২১-২৫ এই পাঁচ বছরে বন্দরের রাজস্ব আয়ে প্রবৃদ্ধি হয়েছে গড়ে