চট্টগ্রাম-১০: সাঈদ আল নোমান তুর্য’র পক্ষে রামপুরে ধানের শীষের বিশাল গণসংযোগ ও মিছিল
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম |
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১০ আসনে ধানের শীষের প্রার্থী সাঈদ আল নোমান তুর্য-এর সমর্থনে ২৫ নং রামপুর ওয়ার্ডের বিভিন্ন ইউনিটে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
ধোপা পাড়ায় গণসংযোগ
২৫ নং রামপুর ২ নং ইউনিটের মধ্যম রামপুর ধোপা পাড়া এলাকায় ধানের শীষের সমর্থনে এক নিবিড় গণসংযোগ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি জনাব আঃ গফুর বাবুল এবং ওয়ার্ড বিএনপির সিনিয়র সদস্য সাংবাদিক মোঃ সেকান্দর আলম-এর নেতৃত্বে এই প্রচারণা চালানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন:
সিনিয়র বিএনপি নেতা ইছাক মেম্বার ও মোঃ শাহজাহান।
যুগ্ম আহ্বায়ক আবু ইছাক ও সদস্য মোঃ নেওয়াজ।
বিএনপি নেতা আঃ মন্নান, মোঃ সেলিম, মোঃ করিম, মাহাবু, শরীফ, আরিফ, মোঃ বেলাল এবং তাঁতীদল নেতা মহিউদ্দিনসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সবুজ বাগ এলাকায় বিশাল গণমিছিল
একই দিনে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক জনাব আবছারুল ইসলাম-এর সভাপতিত্বে একটি বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নতুন বাজার বিশ্বরোড মোড় থেকে শুরু হয়ে ৩ নং ইউনিট রামপুর সবুজ বাগ এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
নগর বিএনপি নেতা মোঃ দিদারুল আলম প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির তদারকি করেন। মোঃ সেকান্দর আলমের সঞ্চালনায় মিছিলে অন্যান্যের মধ্যে অংশ নেন:
প্রবীণ নেতা হাজী ওমর, মোঃ সেলিম কন্ট্রাক্টর ও ডাঃ মোঃ ইসহাক।
নেভি দিদার, মোঃ সিরাজ, মোঃ ওসমান ও নাছির সওদাগর।
এছাক মেম্বার, সেলিম কোং, আনসার মিয়া, দৌলত খান, আনোয়ার ও মোঃ হোসেন মিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
গণসংযোগ ও মিছিলে বক্তারা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন এবং আগামী নির্বাচনে ভোটারদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।