সোনার দাম ভরিপ্রতি কমেছে ৭,৬৪০ টাকা
বিশ্ববাজারে সোনার দরপতনের কারণে দেশে আজ শুক্রবার সকাল ১০টার দিকে সোনার দাম কমেছে ভরিপ্রতি সর্বোচ্চ ৭ হাজার ৬৪০ টাকা। সোনার পাশাপাশি রুপার দামও কমেছে ভরিতে ১৭৫ টাকা। গত সপ্তাহে সোনার দামে বেশ অস্থিরতা ছিল। সর্বশেষ গত মঙ্গলবার সোনার দাম ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা বৃদ্ধি পায়। তার আগের দিন অর্থাৎ সোমবার সকাল-বিকেল দুই দফায় ১২ হাজার ১৪ টাকা কমে। তার আগে গত ২৯ জানুয়ারি সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ১৬ হাজার ২১৩ টাকা বেড়েছিল। এতে ভালো মানের এক ভরি সোনার দাম […]
