সাতকানিয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

 

মোঃ খোরশেদ আলম চট্টগ্রাম দক্ষিণ জেলা

চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সাইফুল ইসলাম (৩১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাতকানিয়া সদর ইউনিয়নের দক্ষিণ রূপকানিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার বিবরণ: পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া থানার এসআই (নিঃ) মোহাম্মদ বেলাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ রূপকানিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় জনৈক মানিকের মুরগির খামারের সামনের খালি জায়গা থেকে সাইফুলকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতের পরিচয়: গ্রেপ্তারকৃত মো. সাইফুল ইসলাম সাতকানিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের ছগিরা পাড়া (গফুর ডাক্তারের বাড়ি) এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।

আইনি ব্যবস্থা: এ ঘটনায় এসআই মোহাম্মদ বেলাল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন (মামলা নং-০৮, তারিখ-২২/০২/২০২৬ইং)।

সাতকানিয়া থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আসামিকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে