
তথ্য অনুযায়ী, চট্টগ্রামে একুশের বইমেলা এক ছাতার নিচে আয়োজন শুরু হয় ২০১৯ সালে, যখন বিভিন্ন সংস্থার বিচ্ছিন্ন মেলা বন্ধ করে চসিক জিমনেশিয়াম মাঠে একীভূত আয়োজন করে। এরপর ২০২১ সালে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় মেলা হয়নি। তারপর নিয়মিত মেলা হয়ে আসছে। সর্বশেষ গত বছর ১ ফেব্রæয়ারিতে মাসব্যাপী মেলা অনুষ্ঠিত হয়। টানা চার বছর পর মেলা হচ্ছে না।
এ প্রসঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন বলেন, চসিকের প্রস্তুতি ছিল। কিন্তু রমজানকে সামনে রেখে প্রকাশকরা আগ্রহ দেখাননি। তাই ফেব্রুয়ারিতে বইমেলা হচ্ছে না। তবে ঈদের পর মার্চে স্বাধীনতার বইমেলা নামে মাসব্যাপী আরও আকর্ষণীয় আয়োজনের পরিকল্পনা রয়েছে। তখন আমাদের টার্গেট বড় বড় প্রকাশনীগুলোকে মেলায় অংশ গ্রহণ করানো।
এদিকে, বইমেলা না হওয়ায় হতাশ চট্টগ্রামের লেখক-সাহিত্যিকরাও। বিশিষ্ট কবি, ছড়াকার ও সাংবাদিক ওমর কায়সার বলেন, আমরা সারাবছর এই বইমেলার অপেক্ষায় থাকি। আশা ছিল এবারও বইমেলা হবে। কিন্তু শুনলাম হচ্ছে না। এটা আমাদের খুব আশাহত করেছে। চট্টগ্রামের মার্কেটিং সিস্টেমটা কিছুটা দুর্বল। সেজন্য প্রকাশকেরাও প্রতীক্ষায় থাকেন বইমেলার জন্য, কেননা এটির মাধ্যমে পাঠকের সঙ্গে তাদের সংযুক্তি বাড়ে। আর একটা বিষয়-বইমেলাটা চট্টগ্রামের ঐতিহ্য হয়ে উঠছিল। কিন্তু একবার ভাঙন ধরা মানে মেলার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হওয়া