কর্ণফুলীতে ‘হিলফুল ফুজুল’ সংগঠনের ইফতার মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক,

: চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকায় অরাজনৈতিক সেবামূলক সংগঠন ‘হিলফুল ফুজুল’-এর উদ্যোগে ইফতার মাহফিল ২০২৬ সম্পন্ন হয়েছে। রবিবার (৮ মার্চ) শিকলবাহার হাজী বকুলের ডগ এলাকায় অত্যন্ত উৎসবমুখর ও ধর্মীয় পরিবেশে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনটির আয়োজনে আয়োজিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বক্তা মামুনুর রশিদ আক্তারি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হিলফুল ফুজুল একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে এলাকার মানুষের সেবা এবং ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে কাজ করে যাচ্ছে। রমজানের এই পবিত্র মাসে ইফতার মাহফিল আয়োজনের মাধ্যমে স্থানীয় সর্বস্তরের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনের চেষ্টা চালানো হয়েছে।

ইফতারের আগ মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিরা একসাথে ইফতার গ্রহণ করেন।

উক্ত মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের সদস্যবৃন্দ এবং সাধারণ জনসাধারণ উপস্থিত ছিলেন।