নগরীর ৮১ পয়েন্টে ২৬৯টি ক্যামেরা স্থাপন করল পুলিশ

নগরীর ৮১ পয়েন্টে ২৬৯টি ক্যামেরা স্থাপন করল পুলিশ
 অনলাইন ডেস্ক

 ৮ মার্চ, ২০২৬ | ৭:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রাম মহানগর পুলিশের উদ্যোগে নগরীর ৮১ টি পয়েন্টে ২৬৯ টি ক্যামেরা স্থাপন করা হয়েছে। রবিবার (৮ মার্চ) সিসিটিভি মনিটরিং কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে কমিশনার বলেন, নগরীর আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিসিটিভি মনিটরিং ব্যবস্থার মাধ্যমে নগরীর গুরুত্বপূর্ণ স্থানসমূহ সার্বক্ষণিক নজরদারির আওতায় আসবে, যা অপরাধ দমন ও দ্রুত তদন্ত কার্যক্রম পরিচালনায় সহায়ক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন)  ওয়াহিদুল হক চৌধুরী; উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরীসহ সিএমপির অন্যান্য ঊর্ধ্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।