চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের সঙ্গে করা নির্বাচন পূর্ব অঙ্গীকার পূরণ করবার পথে চলছেন। ইতোমধ্যে সারা দেশের ১৪ ইউনিয়নে আমরা প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণের কার্যকর্ম শুরু করেছি। তবে মা বোনেরা সবাই ফ্যামিলি কার্ড পাবেন। ফ্যামিলি কার্ড হচ্ছে শক্তি। এই কার্ডটা আপনাকে সেই ক্ষমতা দেবে যে ক্ষমতা দিয়ে আপনারা সবার সামনে দাঁড়াতে পারবেন। আপনারা হতাশ হবেন না। সে কার্ড পেল, আমি কেন পেলাম না, এটা ভাববেন না। সবাই ফ্যামিলি কার্ড পাবেন, শুধু […]