২৫ নং রামপুর ওয়ার্ডে বিএনপি ও মুন্সিপাড়া সমাজ কমিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আব্দুল মোমিন চট্টগ্রাম

পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এবং মুন্সিপাড়া সমাজ কমিটির ব্যবস্থাপনায় এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার মুন্সিপাড়া সমাজ কমিটির মসজিদ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মুন্সিপাড়া সমাজ কমিটির আহ্বায়ক হাজী মো. ওমর মিয়ার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সম্পাদক ক্রীড়া সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম,

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আফসারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সাইদুল আলম সওদাগর, যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. ওসমান এবং যুগ্ম আহ্বায়ক মো. নাসির সওদাগর।

যুগ্ন আহবায়ক আফসার আহমেদ ,

যুগ্ন আহ্বায়ক আব্দুর রহিম

ইফতার পূর্ব আলোচনা ও দোয়া মাহফিলে আরও অংশগ্রহণ করেন প্রবীণ বিএনপি নেতা মোজাম্মেল আহমেদ, ডা. মোহাম্মদ ইছাহাক, হালিশহর থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি মমিনুল হক মুন্না, যুবদল নেতা ওয়াসিম , ছাত্রদলের সদস্য সচিব মোঃ সিয়াম , মোহাম্মদ শাহজাহান, বিএনপি নেতা মোহাম্মদ বাহাদুর আলম, ও দৌলত খান। এছাড়াও আহ্বায়ক কমিটির সদস্য আবুল খায়ের, মো. আসলাম মোঃ নবী মোহাম্মদ বেলাল সহ দলের বিভিন্ন পর্যায়ের অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। ইফতার মাহফিলে বক্তারা রমজানের পবিত্রতা রক্ষা এবং ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।