চট্টগ্রামে ২ দফা অভিযানে সম্রাট গ্রুপের প্রধান গ্রেপ্তার, ধস্তাধস্তিতে ৩ পুলিশ আহ

চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক সহিংসতার ঘটনার পর দুই দফা অভিযান চালিয়ে চিহ্নিত সন্ত্রাসী সম্রাট গ্রুপের প্রধান মো. সম্রাটকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকার সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় আরও দু’জনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। গ্রেপ্তার সম্রাট বারখাইন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শোলকাটা গ্রামের ইলিয়াস মির্জা কালুর ছেলে। তিনি আনোয়ারা থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। আটক অন্যরা হলেন, জুঁইদণ্ডী […]