টেকনাফে মোটরসাইকেল-চাঁদের গাড়ির সংঘর্ষে যুবক নিহত

টেকনাফে মোটরসাইকেল-চাঁদের গাড়ির সংঘর্ষে যুবক নিহত

টেকনাফে মোটরসাইকেল-চাঁদের গাড়ির সংঘর্ষে যুবক নিহত

টেকনাফ সংবাদদাতা

কক্সবাজরের টেকনাফে মোটরসাইকেল ও টুরিস্টবাহী চাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষে বাইক চালক নিহত হয়েছে।

নিহত মোহাম্মদ আনিস (৪০) টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের হারিয়াখালীর বকসু মিয়ার ছেলে।

রবিবার (২২ মার্চ) দুপুর ২টার দিকে টেকনাফ-শাহপরীরদ্বীপ নতুন সড়কের হারিয়াখালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।