সাতকানিয়া শুঁটকি চুরির অভিযোগ: ট্রাকসহ চোরকে আটক করল এলাকাবাসী,,

নিজস্ব প্রতিবেদন

সাতকানিয়া শুঁটকি চুরির অভিযোগ: ট্রাকসহ চোরকে আটক করল এলাকাবাসী,,

সাতকানিয়ার ছদাহা ইউনিয়নে এক চাঞ্চল্যকর শুঁটকি চুরির ঘটনা ঘটেছে। হামিদ হোসেনের মালিকানাধীন প্রায় ৩৬ হাজার টাকা মূল্যের শুঁটকি মাছ চুরির অভিযোগ উঠেছে , ছদাহা ফজুর পাড়া দুই নাম্বার ওয়ার্ডে এলাকার বাসিন্দা জনৈক আহমদ কবিরের বিরুদ্ধে।

ঘটনার বিবরণ ও স্থানীয়দের প্রতিরোধ

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজারের মহেশখালী কালামত চারা এলাকার বাসিন্দা হামিদ হোসেন বর্তমানে ছদাহা ২নং ওয়ার্ডে বসবাস করছেন। গতকাল দুপুরে সময় তার মজুদ করা বিপুল পরিমাণ শুঁটকি মাছ চুরির ঘটনা ঘটে। অভিযুক্ত আহমদ কবির (বাসিন্দা: ছদাহা ফজুর পাড়া, ২নং ওয়ার্ড) তার নিজস্ব একটি মিনি ট্রাকে করে কৌশলে এই মাছগুলো সরিয়ে নিচ্ছিলেন।

বিষয়টি টের পেয়ে স্থানীয় গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানায় এবং ট্রাকসহ অভিযুক্ত ব্যক্তিকে আটকে দেয়। গ্রামবাসীর চাপের মুখে অভিযুক্ত ব্যক্তি মাছগুলো ফেরত দিতে বাধ্য হয়।আজ দুপুর সাড়ে তিনটার সময়

হিসাবে বড় গড়মিল

উদ্ধার হওয়া মাছগুলো মালিকের উপস্থিতিতে মেপে দেখা যায়, হিসাবে বড় ধরনের অসংগতি রয়েছে। মালিক হামিদ হোসেনের দাবি অনুযায়ী, হিসাব শেষে দেখা গেছে এখনো প্রায় ৮ কেজি শুঁটকি মাছ কম রয়েছে। তাকে প্রশ্ন করতে চাইলে সে পালিয়ে যায়,,এ নিয়ে এলাকায় বর্তমানে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগীর দাবি

ক্ষতিগ্রস্ত হামিদ হোসেন জানান, ৩৬ হাজার টাকার মালামাল চুরি হলেও জনরোষের মুখে মাছ ফেরত দেওয়ার নাটক করা হয়েছে, যেখানে বড় অংশই উধাও। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার ও নিখোঁজ মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন