মামলা না করলে মেয়র হতে পারতাম না-চসিক মেয়র শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, আল্লাহ তায়ালা সম্মান দেওয়ার মালিক। আমি মামলা না করলে হয়তো আজ মেয়র হিসেবে আপনাদের সামনে দাঁড়াতে পারতাম না। আল্লাহর ইচ্ছাতেই আমি মেয়র হয়েছি। শনিবার (২৮ মার্চ) বিকেলে পটিয়ার হযরত চিকন খলিফা সিদ্দিক আহমদ আলিয়া মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিজের মেয়র হওয়ার প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে এবং আইনি লড়াইয়ের মধ্য দিয়ে আজ তিনি এই দায়িত্বে অধিষ্ঠিত হয়েছেন। […]