পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

নিজস্ব প্রতিবেদন

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় এজাহারনামীয় আসামি মোঃ মিজানুর রহমান রনিকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।গ্রেপ্তারকৃত মিজানুর রহমান রনি পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়ন যুবলীগের সদস্য এবং ওই ইউনিয়নের মৃত ভদিউল আলমের ছেলে। গতকাল (০৩ এপ্রিল ২০২৬) দিবাগত দুপুর ১২ টা ১০ মিনিটে পটিয়া থানার কাশিয়াইশ ইউনিয়নের নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।মামলার এজাহার অনুযায়ী, হামলার সময় আসামিরা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণ এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। গ্রেপ্তারকৃত মিজানুর রহমান রনি এই মামলার ১৭৭ নম্বর এজাহারনামীয় আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

তদন্ত কর্মকর্তার বক্তব্য:

মামলার তদন্তকারী কর্মকর্তা এবং পটিয়া থানার এসআই (নিঃ) শফিক উল্লাহ জানান, আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে তাকে জেলহাজতে আটক রাখার জন্য আদালতে আবেদন জানানো হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।