আনোয়ারায় রিভার প্রকল্পের প্রতিনিধি দলের থানামহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন

 

মোঃ হাসমত আলী পটিয়া প্রতিনিধ

চট্টগ্রামের পটিয়া  উপজেলার ১৭ নং থানামহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বহুমুখী দুর্যোগ আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেছেন ‘রিভার’ (RIVER) প্রকল্পের একটি প্রতিনিধি দল।

পরিদর্শনকারী দলের নেতৃত্বে ছিলেন রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার ফর অ্যাডাপ্টেশন অ্যান্ড ভালনারেবিলিটি রিডাকশন (RIVER) প্রকল্পের জুনিয়র এনভায়রনমেন্টাল স্পেশালিস্ট মোঃ জুন্নুর আহমেদ এবং জুনিয়র সোশ্যাল স্পেশালিস্ট মোস্তাক আহমেদ।

পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা বিদ্যালয়ের অবকাঠামোগত অবস্থা পর্যবেক্ষণ করেন এবং দুর্যোগকালীন সময়ে আশ্রয় কেন্দ্র হিসেবে এর সক্ষমতা ও পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) এর অধীনে বাস্তবায়িত এই প্রকল্পের মূল লক্ষ্য হলো দুর্যোগ ঝুঁকি হ্রাসে অবকাঠামোর মান উন্নয়ন নিশ্চিত করা।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা বেগম, সহকারী শিক্ষক রহিমা খাতুন, সাহাদুল কবির, রিহুল জান্নাত, নাজনীন আক্তার, অলফা চক্রবর্তী ও ফাতেমা বেগম।

এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক, সমাজসেবক ও রাজনীতিবিদ মোঃ হাসমত আলী, মোঃ হাফিজ, মোঃ সেলিম ও মোহাম্মদ কাশেম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরিদর্শন শেষে প্রতিনিধি দল বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।