চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় ছাত্রদল নেতা ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার (৫ এপ্রিল) সকাল ১০টা ৪৫ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রেজিস্ট্রারের দফতরে অভিযোগপত্র জমা দেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রসিকিউটর জহিরুল আমিন এবং তদন্ত কর্মকর্তা আমিনুর রশিদ। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ চৌধুরী, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি […]