বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক উন্নয়ন পরিষদ (JDC)-র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

 

. মোঃ বেলাল হোসেন

চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড়স্থ আজাদী গলি ‘বৈঠক খানা’ হলরুমে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সাংবাদিক উন্নয়ন পরিষদ (JDC)-র ঈদ পুনর্মিলনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। গত ০৫ই এপ্রিল (রবিবার) সন্ধ্যা ৭টায় এক প্রাণবন্ত গানের আসরের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

অতিথিবৃন্দ ও পরিচালনা

সংগঠনের পরিচালনা বোর্ডের প্রধান পরিচালক মো: কামাল উদ্দীনের সার্বিক পরিচালনায় এবং কেন্দ্রীয় কমিটির সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান এস. এম. মিজান উল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেবেকা সুলতানা রেখা চৌধুরী।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রখ্যাত সাংবাদিক, সম্পাদক, লেখক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দিন কাদেরী শওকত।

বিশেষ অতিথিবৃন্দ

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

বিল্লাল হোসাইন (সহ-সভাপতি, কেন্দ্রীয় কমিটি)

শামসুল আলম রানা (সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি)

জহিরউদ্দিন বাবর (যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি)

আসিফ খন্দকার (প্রচার সম্পাদক, কেন্দ্রীয় কমিটি)

সাইফুর রহমান (সদস্য সচিব, চট্টগ্রাম জেলা কমিটি)

এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক ইব্রাহিম কুতুবী, আব্দুল হামিদ, আবদুল মুবিন, হোসাইন মিন্টু, মাসুদ আলম, আব্বাস উদ্দীন, মুরাদ হোসেন বিপ্লব, সোহেল আমিন, বিবি কুলসুম, রাজিব আহম্মেদ, মোঃ বেলাল হোসেন ,আলম এবং বাঁশখালী উপজেলা কমিটির নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের কার্যক্রম ও পুরস্কার বিতরণী

মাওলানা আবছারের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয় এবং স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের পরিচালক ও গবেষক মো: কামাল উদ্দিন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল লটারি ড্র, কুইজ প্রতিযোগিতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের কার্যক্রমের ওপর পুরস্কার প্রদান। বিজয়ীরা হলেন:

লটারি ড্র (প্রথম পুরস্কার): মুরাদ হোসেন বিপ্লব।

কুইজ প্রতিযোগিতা: রিহান শেখ।

ফেসবুক লাইভ ভিউ (প্রথম পুরস্কার): আবু সিদ্দিক (চেয়ারম্যান, জাগো বাঁশখালী)।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমন্ত্রিত অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বক্তারা সাংবাদিক ও সেচ্ছাসেবী কর্মীদের এই মেলবন্ধনের ভূয়সী প্রশংসা করেন এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।