নিজস্ব প্রতিবেদক, সাতকানিয়া:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কম्युनिटी হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর, ২০২৬) স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অমিত দে। অনুষ্ঠানে প্রধান অতিথি/বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. আল শাহরিয়ার হৃদয়।
উক্ত সমন্বয় সভায় সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ন্ত্রণাধীন সকল স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং উপজেলার সকল সিএইচসিপিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, রোগীদের নিয়মিত চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সাথে মাঠ পর্যায়ের স্বাস্থ্য কার্যক্রম আরও গতিশীল করার জন্য উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।