নিজস্ব প্রতিবেদক,
দুঃসময়ে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের সার্বিক সহযোগিতায় চাল বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। নগরীর ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডের তুফানি রোড কাশেম ভবন এলাকায় অসহায় ও নিম্নআয়ের পরিবারগুলোর মাঝে এ চাউল বিতরণ করা হয়।
সাবেক বায়েজিদ বোস্তামী থানা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ হারুনের সভাপতিত্বে আয়োজিত এ মানবিক কর্মসূচিটি পরিচালনা করেন ২ নম্বর জালালাবাদ ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সোহেল।
অনুষ্ঠানে উপস্থিত থেকে সাধারণ মানুষের হাতে চাল তুলে দেন ওয়ার্ড বিএনপি ও স্থানীয় অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ সারির নেতৃবৃন্দ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২ নম্বর জালালাবাদ ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব সিরাজ পাশা, মোঃ মাহাবুব আলম, আহমেদ রেজা বাবু, মোঃ ইসলাম ও শাহাদাত হোসেন। এছাড়া কর্মসূচিতে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
কর্মসূচি পরিচালনাকালে স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ সোহেল বলেন, “বিগত ১৭ বছরে শত জেল-জুলুম আর নির্যাতনের পথ পেরিয়েও আমরা সাধারণ মানুষের পাশ থেকে সরে যাইনি। মেয়র ডা. শাহাদাত ভাইয়ের সার্বিক নির্দেশনায় চাল বিতরণসহ যেকোনো মানবিক সেবায় আমরা অতীতে যেভাবে পাশে ছিলাম, ভবিষ্যতেও সাধারণ মানুষের অধিকার ও কল্যাণে এই কার্যক্রম আরও বড় পরিসরে চালিয়ে যাব।”
মেয়র ডা. শাহাদাত হোসেনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সুবিধাবঞ্চিত ও অসহায় সাধারণ মানুষ।