,,
নিজস্ব প্রতিবেদক:
জীবনের সর্বক্ষেত্রে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে লোহাগাড়ায় পবিত্র সীরাত আলোচনা উপলক্ষে এক বিশাল সীরাতুন্নবী (সা.) মাহফিলের আয়োজন করা হয়েছে. মাইজবিলা মানবিক সংগঠনের উদ্যোগে আগামী ২৫ অক্টোবর ২০২৬ ইং, রোজ: রবিবার বাদ জোহর এই মাহফিল অনুষ্ঠিত হবে।
লোহাগাড়া উপজেলার চরখা মাইজবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই পবিত্র মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে প্রধান আকর্ষণ ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক ইসলামী আলোচক, বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা শায়খ জামাল উদ্দীন (হালিজাজুহাল্লাহ, ঢাকা)।
এছাড়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করবেন বিশিষ্ট আলেমগণ— মাওলানা কারী রফিকুল ইসলাম, মাওলানা ড. মাহমুদুল হক উসমানী সাহেব এবং মাওলানা মুহাম্মদ কাওসার ছিদ্দিকি (ঢাকা)।
মাইজবিলা কুরআনীয়া দারুল উলুম ওসমানাবাদ (রাজঘাটী)-এর মুহতামিম মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে মাহফিলে উদ্বোধন করবেন কলাউজান দরবার শরীফের পীর সাহেব মাওলানা মুহাম্মদ গোলাম রসুল কমরী সাহেব।
উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এলাকার বিশিষ্ট তরুণ ব্যবসায়ী, সমাজসেবক ও ‘দুবাই বোরকা হাউজ’-এর স্বত্বাধিকারী জনাব মুহাম্মদ এরশাদ হোসাইন। সমাজসেবামূলক ও ধর্মীয় কাজে তাঁর নিয়মিত পৃষ্ঠপোষকতা এবং এই মাহফিলে তাঁর সার্বিক সহযোগিতা এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে। মাহফিলটি সফল ও সুন্দরভাবে সম্পন্ন করার ক্ষেত্রে ‘দুবাই বোরকা হাউজ’-এর পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে।
মাহফিলে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় ইসলামী শিল্পী আবু ছালেক নোমান।
আগামীকালের এই পবিত্র সীরাতুন্নবী (সা.) মাহফিলে ধর্মপ্রাণ সর্বস্তরের মুসলিম জনতাকে উপস্থিত থাকার জন্য মাইজবিলা মানবিক সংগঠনের পক্ষ থেকে সবিনয় আমন্ত্রণ জানানো হয়েছে