মোহাম্মদ নগর অনির্বাণ ক্লাবের সাবেক সভাপতি নাছির উদ্দিনের শশুড় আবুল কাসেম ভোলা সওদাগরের ইন্তেকাল

মোঃ হাসমত আলী চট্টগ্রাম :

মোহাম্মদ নগর অনির্বাণ ক্লাবের সাবেক সভাপতি ও সরকারি ভূমি অফিসার মোহাম্মদ নাছির উদ্দিনের শ্বশুর আবুল কাসেম ভোলা সওদাগর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ রবিবার সকাল ১০টায় নিজ বাড়ির প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় এলাকার বিশিষ্ট শিল্পপতি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিগণ অংশগ্রহণ করেন। নামাজ শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং পরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

মরহুমের মৃত্যুতে স্থানীয় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।