
মোঃ খোরশেদ আলম, চট্টগ্রাম দক্ষিআতণ জেলা প্রতিনিধি:
চট্টগ্রামের ঐতিহ্যবাহী কেঁওচিয়া ইউনিয়নে ‘আত-তাওহীদ সমাজ কল্যাণ পরিষদ’-এর উদ্যোগে আয়োজিত জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
আজ আয়োজিত উক্ত টুর্নামেন্টের সমাপনী ও চূড়ান্ত পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মহসিন।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ নেজাম উদ্দিন, মোঃ জসিম উদ্দিন, মোঃ আব্দুল মোমেন, মোঃ সরওয়ার কামাল, মোঃ সিফাত হোসেন, দেলোয়ার হোসেন টিটু এবং হোসেন ভাইসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মহসিন বলেন, “তরুণ সমাজকে মাদকমুক্ত রাখা এবং সুস্বাস্থ্য বজায় রাখতে খেলাধুলার বিকল্প নেই। আত-তাওহীদ সমাজ কল্যাণ পরিষদের এ ধরনের সুস্থ সামাজিক ও ক্রীড়া উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি ও পুরস্কার হস্তান্তর করা হয়। স্থানীয় বহু ক্রীড়ামোদী দর্শক মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ জোগান।