
মোহাম্মদ নুর হোছাইন বাঁশখালী প্রতিনিধি
ঐতিহ্যবাহী সুন্নি নূরানী মাদ্রাসার ২৭তম বার্ষিক মাহফিল ও পাগড়ী প্রদান অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর: চাঁদপুরের বাঁশখালী এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী চাঁদপুর কাদেরিয়া হাফেজিয়া হেফজখানা ও সুন্নি নূরানী মাদ্রাসার উদ্যোগে ২৭তম বার্ষিক ফাতেহা ও হেফজ সমাপনী পাগড়ী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১ ও ২ ফেব্রুয়ারি ২০২৬ইং (রবিবার ও সোমবার) দুই দিনব্যাপী এই দ্বীনি মাহফিলের আয়োজন করা হয়েছে।
হযরত খাজা মঈন উদ্দিন আজমিরী (রহঃ) এবং হযরত আলী ফকির (রহঃ)-এর স্মরণে আয়োজিত এই মাহফিলে সভাপতিত্ব করবেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক শাহজাদা মাওলানা মোহাম্মদ সুলতান আলকাদেরী।
অনুষ্ঠানের সূচি ও মূল আকর্ষণ:
তারিখ: ১ ও ২ ফেব্রুয়ারি, ২০২৬ (রবিবার ও সোমবার)।
স্থান: বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী (রহঃ) এর আস্তানা শরিফ সংলগ্ন ঈদগাহ ময়দান, চাঁদপুর, বাঁশখালী, চট্টগ্রাম।
প্রধান আকর্ষণ: হেফজ সম্পন্নকারী ছাত্রদের সম্মানসূচক ‘পাগড়ী প্রদান’।
আয়োজকদের আহ্বান:
মাদ্রাসার পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, উক্ত মাহফিলে দেশবরেণ্য ওলামায়ে কেরাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং সাংবাদিকগণ উপস্থিত থেকে মূল্যবান তকরির পেশ করবেন। মাহফিলে দল-মত নির্বিশেষে সর্বস্তরের তৌহিদী জনতাকে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন মাদ্রাসার সহকারী পরিচালক শাহজাদা হাফেজ মোস্তাফিজুর রহমান এবং আলব মাদরাসা পরিচালনা কমিটি।