টানা দুই বছর সম্পর্কে থাকার পরে আদিত্য রায় কাপুরের সঙ্গে প্রেমে ভাঙন ধরে। প্রেম ভাঙার পরে মনও ভেঙেছিল অনন্যা পাণ্ডের। আবার এই বছরই নতুন প্রেম খুঁজে পেয়েছেন তিনি। যদিও নতুন প্রেমিক ওয়াকার ব্ল্যাঙ্কোকে নিয়ে এখনও মুখ খোলেননি অনন্যা। তবে কেমন প্রেমিক চান, তা এক সাক্ষাৎকারে বলেছেন অভিনেত্রী।
অনন্যা একাধিক সাক্ষাৎকারে বলেছেন, মানুষ হিসাবে তিনি খুব আবেগপ্রবণ। কথায় কথায় চোখেও পানি আসে তার। তাই এমন প্রেমিক চান, যার কাঁধে মাথা রাখা যায়। সমস্যার কথা বললেই তাকে সমাধান খুঁজে দিতে হবে না। বরং সমস্যার কথা মন দিয়ে শুনলেই হবে, শর্ত অনন্যার।
অভিনেত্রীর কথায়, “আমার সমস্যা সমাধানের প্রয়োজন নেই। আমি চাই, সঙ্গী আমার কথাগুলো মন দিয়ে শুনুক। অনেকে মনে করেন, সমস্যার কথা বলা মানেই সমাধানসূত্র খুঁজে দিতে হবে। কিন্তু আসলে সমস্যার কথা বলে হালকা হতে চাই মাত্র। একটা শক্ত কাঁধে মাথা রাখতে চাই আমি।”
অনন্যা মনে করেন, রেগে গেলেই মানুষের আসল রূপ বোঝা যায়। স্বাভাবিক বা শান্ত পরিস্থিতিতে সকলকেই ভদ্র মনে হয়। অভিনেত্রী বলেছেন, “আমি এক জায়গায় পড়েছিলাম, ঝগড়া হলে বা মন কষাকষি হলে কে কেমন আচরণ করে সেটা দেখা উচিত। এটা সত্যিই গুরুত্বপূর্ণ। ভাল মুহূর্তে তো সবই ভাল লাগে। কিন্তু মতান্তর হলে বোঝা যায়, সঙ্গী আপনাকে সম্মান করছে কি না।”
কেমন প্রেমিক চান, জানালেন অনন্যা পাণ্ডে

সাতকানিয়ায় দেওদিঘী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫টি মামলায় ৭৫হাজার টাকা জরিমানা।
প্রতিষ্ঠার ২৬ বছর পরও জরাজীর্ণ সাতকানিয়ার মাদারবাড়ী নয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়: জলাবদ্ধতা ও বিদ্যুতের ঝুঁকিতে শিক্ষার্থীরা
শেখ হাসিনার রাজনৈতিক অধ্যায় শেষ’: আশুলিয়ায় বিএনপির জনসভায় সালাউদ্দিন বাবু
হিরো থেকে খলনায়ক নয়, বাস্তবের সুপারকপ: ৪০ মিনিটের রুদ্ধশ্বাস তাড়া শেষে ১২৫ কেজি সরকারি তার উদ্ধার
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত
সেনবাগে গোরকাটা বহুমুখী সমবায় সমিতির মার্কেট ভবনের শুভ উদ্বোধন