চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ আট লাখ ২০ হাজার টাকা মূল্যের ২০০ কার্টন সিগারেট জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা। শনিবার (১১ এপ্রিল) সকালে দুবাই থেকে আসা এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে এসব সিগারেট জব্দ করা হয়। বিমানবন্দরের প্রকৌশলী (জনসংযোগ কর্মকর্তা) মোহাম্মদ ইব্রাহীম খলিল এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সকালে বিমানবন্দর কাস্টমস শাখা ও কাস্টমস ইন্টেলিজেন্স যৌথভাবে এ অভিযান চালায়। এ সময় দুবাই থেকে আসা ফ্লাই দুবাইয়ের ফ্লাইটের যাত্রী তৌহিদুল ইসলাম আরাফাতের ব্যাগ তল্লাশি করে ২০০