চট্টগ্রাম-১০ আসনের ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডে গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত

চট্টগ্রাম-১০ আসনের ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডে গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত

 

আগামী ১২ তারিখ ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ — অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী

 

চট্টগ্রাম-১০ আসনের ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডে আজ সকাল ১০টায় ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। সরাইপাড়া ওয়ার্ডের পদ্মা পুকুর পাড় ও কড়াইতল এলাকায় এই গণসংযোগে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

 

গণসংযোগকালে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, আগামী ১২ তারিখ ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার বিজয় সুনিশ্চিত, ইনশাআল্লাহ। জনগণ পরিবর্তন চায়, তারা সৎ ও যোগ্য নেতৃত্বের পক্ষে রায় দেবে।

 

তিনি আরও বলেন, দেশের চলমান সংকট উত্তরণে ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই এবং সেই লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন।

 

গণসংযোগ ও প্রচারণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন এডভোকেট মাহবুবুর আলম, ছাত্রনেতা সাইফুদ্দিন খালেদ, শাহনেওয়াজ, ইরফান আলমগীরসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা। এ সময় তারা ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট প্রার্থনা করেন।

 

স্থানীয় জনগণ গণসংযোগে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার প্রতি সমর্থন জানান।