চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী বাংলাদেশ মিলিটারি গেট সংলগ্ন এলাকায় চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনে এ ঘটনা ঘটে। জানা গেছে, চট্টলা এক্সপ্রেসের ইঞ্জিন ও দুটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পর ট্রেন থেকে যাত্রীরা দ্রুত নেমে যান। এ ঘটনায় হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি। তবে বগিগুলোতে আগুন জ্বলছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। কুমিরা ফায়ার সার্ভিসের সাব স্টেশন কর্মকর্তা আহসান আলী বলে, আগুন