চট্টগ্রামে জামায়াতের নির্বাচনী জনসভা সফল: মহানগরী আমীরের কৃতজ্ঞতা

চট্টগ্রামে জামায়াতের নির্বাচনী জনসভা সফল: মহানগরী আমীরের কৃতজ্ঞতা

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি জানান, চট্টগ্রাম বন্দর স্কুল এন্ড কলেজ মাঠে এই নির্বাচনী জনসভাটি অনুষ্ঠিত হয়। সভাটি সফল করতে সহযোগিতার জন্য তিনি বন্দর স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ, পুলিশ, র‍্যাব, বিজিবি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়া তিনি সাংবাদিক সমাজ, ১১ দলসহ জামায়াতে ইসলামীর সকল স্তরের দায়িত্বশীলবৃন্দ এবং চট্টগ্রামের সচেতন জনসাধারণের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিবৃতিতে মহানগরী আমীর উল্লেখ করেন যে, সকলের সম্মিলিত সহযোগিতা, সুশৃঙ্খল পরিবেশ এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমেই এই জনসভাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। তিনি এই সাফল্যকে গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন।

তিনি আগামী দিনেও দেশ ও জনগণের সামগ্রিক কল্যাণে সংশ্লিষ্ট সকলের এই ধরনের স্বতঃস্ফূর্ত সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।