চট্টগ্রামে নির্বাচনী নিরাপত্তায় যান চলাচলে নিষেধাজ্ঞা

চট্টগ্রামে নির্বাচনী নিরাপত্তায় যান চলাচলে নিষেধাজ্ঞাচট্টগ্রামে নির্বাচনী

 নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১০ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে চট্টগ্রামে মোটরসাইকেল চলাচলের ওপর তিন দিনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া ১১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে মাইক্রোবাস, ট্যাক্সি ক্যাব, পিকআপ ও ট্রাক চলাচলেও নিষেধাজ্ঞা থাকবে।

চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়- মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত প্রযোজ্য হবে। মাইক্রোবাস, ট্যাক্সি ক্যাব, পিকআপ ও ট্রাক চলাচল ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত বন্ধ থাকবে।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমোদিত পর্যবেক্ষক, জরুরি সেবা, ওষুধ, স্বাস্থ্যসেবা, সংবাদপত্র, বিদেশি ও দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন, বিটিআরসি ও সরকারি লাইসেন্সপ্রাপ্ত টেলিযোগাযোগ সংস্থার যানবাহন নিষেধাজ্ঞার আওতায় থাকবে না। এ ছাড়া রিটার্নিং কর্মকর্তার অনুমোদন ও স্টিকার প্রদর্শন সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী এজেন্ট, সাংবাদিক, পর্যবেক্ষক এবং নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী বা জরুরি কাজে ব্যবহৃত যানবাহন ও মোটরসাইকেল চলাচল করতে পারবে।

তবে চট্টগ্রাম বন্দর ছাড়াও আন্তজেলা বা মহানগর থেকে বাহির বা প্রবেশের জন্য গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও প্রধান সংযোগ সড়কে নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে।