নিজস্ব প্রতিবেদক:
লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের গর্ব, মানবতার ফেরিওয়ালা ও বিশিষ্ট তরুণ ব্যবসায়ী, ‘দুবাই বোরকা হাউস (Dubai Borka House)’-এর স্বত্বাধিকারী জনাব এরশাদ হোসাইন সামাজিক ও দ্বীনি খেদমতে আবারও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
চরম্বা শাহ্ ছোবহানিয়া মাদ্রাসার নতুন ভবন নির্মাণ কাজের সহযোগিতায় তাঁর পক্ষ থেকে নগদ ২০,০০০ (বিশ হাজার) টাকা অনুদানের চেক প্রদান করা হয়েছে।
আজ শুক্রবার পবিত্র জুমার নামাজ শেষে চরম্বা নাছির মোহাম্মদ পাড়া প্রসিদ্ধ মহাজন জামে মসজিদ সংলগ্ন মাদ্রাসা কার্যালয়ে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই অনুদান হস্তান্তর করা হয়। উপস্থিত স্থানীয় ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর উপস্থিতিতে মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা আলহাজ্ব শাহ্ আবদুল ছোবহানের হাতে এই অনুদানের চেক তুলে দেওয়া হয়।
সমাজসেবী ও সফল তরুণ ব্যবসায়ী এরশাদ হোসাইন সবসময়ই এলাকার শিক্ষা, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা করে আসছেন। স্থানীয়রা তাঁর এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজ উন্নয়নে তাঁর এই অবদানকে সাধুবাদ জানান।
অনুষ্ঠান শেষে মাদ্রাসার সার্বিক অগ্রগতি, নতুন ভবনের শুভকামনা এবং দানবীর এরশাদ হোসাইনের ব্যবসা ও জীবনযাত্রায় উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে খাস দোয়া করা হয়। মহান আল্লাহ তাআলা প্রিয় এরশাদ হোসাইন ভাইয়ের এই কবুল ও মঞ্জুর করুন, আমিন।