চট্টগ্রাম নগরীর টেরিবাজার এলাকায় কে.বি. অর্কিড প্লাজা নামে একটি মার্কেটের ৪র্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের ধোঁয়ায় নিঃশ্বাস নিতে না পেরে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নি:শ্বাস নিতে কষ্ট হওয়ায় আরও একজনকে হাসপাতালে নেয়া হয়েছে। বুধবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৯টায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-পটিয়া উপজেলার বুধপুরা এলাকার মির্জা বাড়ির মোহাম্মদ ইয়াসিন খলিফার ছেলে মোহাম্মদ ইউনুস (৫২) ও একই উপজেলার পাঁচরিয়া এলাকার মামুনুল কাদেরের ছেলে সোলাইমান (২৮)। আহত মোহাম্মদ মামুন (২৮)। মার্কেটের পঞ্চম তলার […]