মো: খোরশেদ আলম চট্টগ্রাম দক্ষিণ জেলা।
চট্টগ্রামের রাউজান এলাকার অবহেলিত ও জরাজীর্ণ সড়কটির সংস্কারকাজ অবশেষে শুরু হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা এই প্রধান সড়কে চলাচলের কারণে স্থানীয় সাধারণ জনগণ, পথচারী ও ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক (সংসদীয় আসন চট্টগ্রাম-১৫, সাতকানিয়া-লোহাগাড়া) ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুর রহমান-এর বিশেষ উদ্যোগ ও তৎপরতায় বহুল কাঙ্ক্ষিত এই সড়ক সংস্কারের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর ফলে স্থানীয় ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ ও কষ্ট লাঘব হতে চলেছে।
সংস্কৃতি ও জনকল্যাণমুখী এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে এবং আলহাজ্ব মুজিবুর রহমানের এই উদ্যোগের প্রশংসা করে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় দক্ষিণ জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। সন্তোষ প্রকাশকারী নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন:
মজলুম জননেতা হাজী রফিকুল আলম
সদস্য, আহ্বায়ক কমিটি, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি
(সাবেক সভাপতি, সাতকানিয়া পৌরসভা বিএনপি)
মোহাম্মদ মোজাম্মেল হক
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল
এরশাদুল হক চৌধুরী তসলিম
সিনিয়র নেতা, সাতকানিয়া পৌরসভা বিএনপি
(সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সাতকানিয়া সরকারি কলেজ শাখা)
এ বিষয়ে নেতৃবৃন্দ জানান, “দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল অবস্থায় পড়ে থাকায় ব্যবসায়ী ও সাধারণ মানুষকে অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হয়েছে। আলহাজ্ব মুজিবুর রহমান ভাইয়ের বিশেষ নজর ও আন্তরিক চেষ্টার ফলেই আজ এই সংস্কারকাজ আলোর মুখ দেখছে।”
তারা আশাবাদ ব্যক্ত করেন যে, সড়কটির সংস্কারকাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন হলে এলাকার সার্বিক যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। এতে স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটার পাশাপাশি সর্বস্তরের মানুষের দৈনন্দিন যাতায়াত নিরাপদ ও সুগম হবে।