ফুলকি দাস, লোহাগাড়া:
লোহাগাড়া থানার বাইছারা বড়ুয়া পাড়া গ্রামের ঝোপন বড়ুয়ার একমাত্র সন্তান ঝুপন বড়ুয়া। মাত্র ২ বছর বয়সেই জীবনের কঠিন এক লড়াইয়ের মুখোমুখি হয়েছে এই শিশুটি। সে বর্তমানে মরণঘাতী ব্রেইন টিউমারে আক্রান্ত।
পরিবার সূত্রে জানা গেছে, ঝুপনের বাবা ঝোপন বড়ুয়া পেশায় একজন সাধারণ মানুষ। ছেলের এই মরণব্যাধি ধরা পড়ার পর থেকে তিনি সাধ্যমতো দেশে চিকিৎসা করিয়েছেন। কিন্তু দীর্ঘ চিকিৎসার পর দেশে কোনো সুফল না মেলায় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের ব্যাঙ্গালোর সাইবাবা হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
অসহায় পিতা ঝোপন বড়ুয়া জানান, ছেলের চিকিৎসার পেছনে ইতোমধ্যে পরিবারের সব সঞ্চয় ব্যয় হয়ে গেছে। ভারতে উন্নত চিকিৎসার জন্য এখন অনেক বড় অংকের অর্থের প্রয়োজন, যা জোগান দেওয়া তাঁর একার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। নিজের একমাত্র সন্তানের জীবন বাঁচাতে তিনি সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের কাছে সাহায্যের জন্য আকুল আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর মাধ্যম: সরাসরি সাহায্য পাঠাতে পারেন নিচের তথ্য ব্যবহার করে:
ব্যাংক অ্যাকাউন্ট: ইসলামী এজেন্ট ব্যাংক লিঃ (লোহাগাড়া শাখা)
হিসাব নং: ২০৫৩৭৭৭০২০৪৮৯১৪০৫
বিকাশ (পার্সোনাল): ০১৮৬১-৬৩৬১৪৫
একটি ছোট্ট সাহায্য হয়তো ঝুপনকে ফিরিয়ে দিতে পারে তার শৈশব আর হাসি। লোহাগাড়ার সর্বস্তরের মানুষকে এই নিষ্পাপ শিশুটির জীবন বাঁচাতে এগিয়ে আসার অনুরোধ জানানো হয়েছে।
নিবেদক- বাবু ঝোপন বড়ুয়া
গ্রাম: বাইছারা বড়ুয়া পাড়া, ডাক: আধুনগর,
থানা: লোহাগাড়া, চট্টগ্রাম।