পটিয়ায় ধানের শীষের সমর্থনে কুসুমপুরা ইউনিয়নে বিএনপির গণসংযোগ অনুষ্ঠিত

মোঃ হাসমত আলী পটিয়া প্রতিনিধি

আসন্ন সংসদীয় নির্বাচনে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ধানের শীষের প্রতীক আলহাজ্ব এনামুল হক এনামের পক্ষে প্রচারণা ও সাংগঠনিক তৎপরতা জোরদার করতে কুসুমপুরা ইউনিয়নে এক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের ৬ নং কুসুমপুরাস্থ থানা মহিরা ৩ নং ওয়ার্ডে এই সভার আয়োজন করা হয়।

প্রধান নেতৃত্ব ও বিশেষ অতিথি

উক্ত সভায় ধানের শীষের পক্ষে নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা তরুণ দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও কুসুমপুরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ হাসমত আলী হাসু। সভায় তৃনমূল পর্যায়ে নির্বাচনী কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন:

আব্দুর মোমেন, সাধারণ সম্পাদক, কুসুমপুরা ইউনিয়ন বিএনপি।

আব্দুস সাত্তার, বিএনপি নেতা।

জহির, বিএনপি নেতা।

মহিউদ্দিন, বিএনপি নেতা।

মাসুদ, বিএনপি নেতা।

তৃণমূলের সক্রিয় অংশগ্রহণ

সভায় কুসুমপুরা ইউনিয়নের থানা মহিরাসহ বিভিন্ন এলাকার বিএনপি, যুবদল ও ছাত্রদলের স্থানীয় সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা আসন্ন নির্বাচনে আলহাজ্ব এনামুল হক এনামের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, জনগণের ভোটাধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে পটিয়ার মাটি ধানের শীষের ঘাটি হিসেবে আবারো প্রমাণিত হবে।

সভা শেষে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে একটি সংক্ষিপ্ত মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।