পবিত্র কাবা শরিফের সাবেক ইমাম ও সিনিয়র মুহাদ্দিস, মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের ডিন এবং সৌদি আরবের সর্বোচ্চ ওলামা বোর্ডের ফকিহ ড. শায়েখ হাসান বিন আবদুল হামিদ বুখারি প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তিনি ঢাকায় পৌঁছাবেন। ফেনী রঘুনাথপুর দারুল উলুম মুহিউস সুন্নাহ মাদরাসার মুহতামিম ও যুক্তরাজ্যের বার্মিংহাম বেলাল একাডেমি মসজিদের খতিব মাওলানা সালাহউদ্দিন জাহাঙ্গীর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সফরের প্রথম দিন ১৭ জানুয়ারি ফেনীর রঘুনাথপুর দারুল উলুম মুহিউস সুন্নাহ মাদরাসার দশম আন্তর্জাতিক সম্মেলনে জুমার নামাজের ইমামতি করবেন। জুমার নামাজের পর তিনি হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরে আসবেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠেয় আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করে জাতীয় মসজিদে মাগরিবের নামাজের ইমামতি করবেন।
জানা গেছে, আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের আমন্ত্রণে এবং মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানির আহ্বানে ৩ দিনের সফরে বাংলাদেশে আসছেন ড. শায়েখ হাসান বিন আবদুল হামিদ বুখারি। আগামী ১৭ জানুয়ারি (শুক্রবার) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব চত্বরে অনুষ্ঠেয় আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ, সৌদি আরব, মিশর, ইরান, সংযুক্ত আরব আমিরাত, ইংল্যান্ড, ভারত ও পাকিস্তানের প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশ্ববরেণ্য কারিরা অংশ নেবেন। এ ছাড়াও অনুষ্ঠানে সরকারের উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, ড. শায়েখ হাসান বিন আবদুল হামিদ বুখারি একজন প্রখ্যাত ইসলামিক স্কলার। তিনি কাবা শরিফের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের ডিন ও সৌদি আরবের সর্বোচ্চ ওলামা বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন ড. শায়েখ হাসান। হাদিস ও ইসলামিক ফিকহের উপর গভীর জ্ঞান রাখেন তিনি।আন্তর্জাতিক পরিমণ্ডলে তার বক্তৃতা ও লেখালেখির জন্য সুপরিচিত তিনি।
ড. শায়েখ হাসান কর্মজীবনের শুরুতে ২০০০ সাল থেকে ২০০৩ পর্যন্ত মসজিদ আল হারামাইন শরিফের অভ্যন্তরীণ একাডেমি শিক্ষক ছিলেন। ২০০৪ সাল পর্যন্ত উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় আরবি ভাষা ইনস্টিটিউট এর প্রভাষক ছিলেন তিনি। পরে ২০০৮ সাল, ২০১৫ সালে দুই বার বিশ্ববিদ্যালয়ের সরকারি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন তিনি।
মক্কা নগরী তাহফিজুল কোরআনের শিক্ষক ও তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছেন ড. শায়েখ হাসান। হারামাইন পরিচালনা পরিষদে খণ্ডকালীন পরামর্শয়ক হিসাবে দায়িত্ব পালন করে থাকেন তিনি। উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় শিক্ষক অনুষদের সদস্য ড. হাসান বুখারিকে ২০১৫ সালে পবিত্র মক্কা হারামাইন শরিফের অতিথি ইমাম হিসেবে নামাজ পড়ানো সুযোগ করে দেন বর্তমান বাদশা সালমান বিন আব্দুল আজিজ।
প্রথমবার ঢাকায় আসছেন কাবার সাবেক ইমাম ড. বুখারি

ইউএসটিসি ক্যাম্পাসে তরুণীর রহস্যজনক মৃত্যু: তদন্তে পুলিশ
ধর্মীয় প্রতিষ্ঠানে যৌন হয়রানি রোধে শায়খ আহমাদুল্লাহর ৭ দফা পরামর্শ
চান্দগাঁওয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ-রায়হানের ২ সহযোগী গ্রেপ্তার
মিরপুরে শিশু রামিসা হত্যা: ফরেনসিক রিপোর্টে ধর্ষণের প্রমাণ, আজই চার্জশিট
বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের চট্টগ্রাম দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটির সদস্য হলেন সাংবাদিক এম. সফিউল আজম চৌধুরী
অদম্য শিফার পাশে ইউএনও: আর্থিক অনুদান ও শিক্ষা সহায়তা প্রদান