রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

পবিত্র রমজান মাসে ব্যবসায়ীরা যাতে কারসাজি করে দ্রব্যমূল্য বাড়াতে না পারে, সেজন্য কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসন নিয়মিত বাজার তদারকি চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার (৪ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত চকরিয়া পৌরসভা সদরের কাঁচাবাজারের বিভিন্ন দোকানে একটি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানটিতে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন দেলোয়ার। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেবসহ চকরিয়া থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন সূত্রে […]