লোহাগাড়ায় ৫ ইটভাটায় ৩০ লক্ষ টাকা জরিমানা: পরিবেশ অধিদপ্তরের বড় অভিযান

নিজস্ব প্রতিবেদক,

লোহাগাড়ায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অমান্য করায় ৫টি ইটভাটাকে মোট ৩০ লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। বুধবার দিনব্যাপী উপজেলার চরম্বা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের বিবরণ

পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রেজওয়ান-উল-ইসলাম এই অভিযানে নেতৃত্ব দেন। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ৫টি ইটভাটার প্রত্যেককে ৬ লক্ষ টাকা করে মোট ৩০ লক্ষ টাকা নগদ জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

দণ্ডপ্রাপ্ত ইটভাটা ও মালিকের তালিকা

উপস্থিত,কর্মকর্তাবৃন্দ

অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার জনাব মোঃ আশরাফ উদ্দিন, পরিদর্শক জনাব মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সাল ও ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিন উপস্থিত ছিলেন।

নিরাপত্তা ও সহযোগিতা

আইনশৃঙ্খলা রক্ষায় অভিযানে সক্রিয় সহযোগিতা প্রদান করেন:

র‍্যাব-০৭ চট্টগ্রাম-এর সদস্যবৃন্দ

চট্টগ্রাম আনসার সদর দপ্তরের সদস্যবৃন্দ

চট্টগ্রাম রিজার্ভ পুলিশের সদস্যবৃন্দ

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, লোহাগাড়া স্টেশন

পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ দূষণ রোধ ও অবৈধ ইটভাটা বন্ধে জনস্বার্থে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।