
‘শিক্ষাকেন্দ্রগুলোকে রাজনীতিমুক্ত রাখতে হবে’
অনলাইন ডেস্ক
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে ফরিদপুর সদর উপজেলা পরিষদ হলরুমে পাঁচ জেলার শিক্ষকদের সঙ্গে ‘শিক্ষা ব্যবস্থাপনায় গুণগত মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন তিনি।
ফরিদপুর সাহিত্য পরিষদের আয়োজনে এতে বৃহত্তর ফরিদপুরের মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, গোপালগঞ্জ এবং ফরিদপুরে কর্মরত বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও শিক্ষা কর্মকর্তারা অংশ নেন। তিনি বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, এর জন্য যে পরিমাণ সম্পদ ও অর্থ বিনিয়োগ দেওয়া প্রয়োজন তা আমরা দিতে পারিনি। শিক্ষকদের কল্যাণ তহবিল ও অবসর ভাতা তাদের প্রাপ্য এবং আমরা তাৎক্ষণিকভাবে দিতে চাই।
শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষকদের রাজনীতির সাথে সম্পৃক্ততা হওয়ায় কিভাবে প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করেছে তা উচ্চ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দিকে তাকালে আমরা দেখতে পাই। আমার আহ্বান থাকবে যারা রাজনীতি করতে চান অবশ্যই রাজনীতি করবেন কিন্তু শিক্ষাকেন্দ্রগুলিকে রাজনীতি দিয়ে কুলষিত করার কোন মানে হয় না। আমরা মনে করি শিক্ষাকেন্দ্রগুলোতে রাজনীতিমুক্ত রাখতে হবে।ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন।