সাংবাদিক উন্নয়ন পরিষদের প্রধান পরিচালকের বাসভবনে সাংবাদিকদের মিলনমেলা ও মধ্যাহ্নভোজ

 

মোঃ বেলাল হোসেন

শহরের বিশিষ্ট লেখক, গবেষক ও সাংবাদিক উন্নয়ন পরিষদ (জেডিসি)-র প্রধান পরিচালক সাংবাদিক মোঃ কামাল উদ্দিনের বাসভবনে এক বর্ণাঢ্য ঈদ পরবর্তী দাওয়াত ও প্রীতি মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে আয়োজিত এই অনুষ্ঠানে চট্টগ্রামের বরেণ্য সাংবাদিক ও লেখকগণ উপস্থিত হয়ে এক আনন্দঘন পরিবেশে মিলিত হন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক এম. এ জামাল উদ্দিন এবং বাংলাদেশ প্রতিদিন-এর ব্যুরো চিফ ও বিশিষ্ট সাংবাদিক নেতা রিয়াজ হায়দার চৌধুরী।

জেডিসি-র শীর্ষ নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সাংবাদিকদের এক মিলনমেলায় রূপ নেয়। এতে উপস্থিত ছিলেন সাংবাদিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান মিজান উল্লাহ সমর কান্দি, সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা রেকা চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক উন্নয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক শামসুল আলম রানা, সাংবাদিক উন্নয়ন পরিষদের উপদেষ্টা আব্দুল মোবিন  সাংবাদিক তহিদুল ইসলাম, মোহাম্মদ মুরাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ আক্তার, স.ম. জিয়াউর রহমান ও মোঃ শাহাদাতসহ চট্টগ্রামের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বিশিষ্ট গুণীজন ও সাংবাদিকবৃন্দ।

মধ্যাহ্নভোজ পরবর্তী আড্ডায় উপস্থিত সাংবাদিকরা পেশাগত উৎকর্ষ সাধন এবং সাংবাদিকদের পারস্পরিক ঐক্য ও উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন। সাংবাদিক উন্নয়ন পরিষদের প্রধান পরিচালক মোঃ কামাল উদ্দিন আগত সকল অতিথি ও সহকর্মীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বক্তারা এ ধরনের সামাজিক ও সৌহার্দ্যপূর্ণ আয়োজন সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।