সাতকানিয়ায় অজ্ঞাতপরিচয় তরুণী হাসপাতালে চিকিৎসাধীন: পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

মোঃ খোরশেদ আলম চট্টগ্রাম দক্ষিণ জেলা

সাতকানিয়া: চট্টগ্রামের সাতকানিয়ায় এক অজ্ঞাতপরিচয় তরুণীকে নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বর্তমানে ওই মেয়েটি সাতকানিয়াস্থ আশশেফা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেয়েটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও এখন পর্যন্ত তার নাম-পরিচয় বা অভিভাবকের কোনো সন্ধান পাওয়া যায়নি। বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

উক্ত মেয়েটির পরিচয় নিশ্চিত করতে বা তার পরিবারের সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। যদি কোনো ব্যক্তি মেয়েটিকে চিনে থাকেন বা তার স্বজনদের পরিচয় জেনে থাকেন, তবে অবিলম্বে আশশেফা হাসপাতাল কর্তৃপক্ষ অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।