রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির কথা ছিল গতকাল মঙ্গলবার। তবে এইদিন তার পক্ষের কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। পরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলামের আদালত পরবর্তী শুনানির দিন ২ জানুয়ারি ধার্য করেন।
এদিকে এ ঘটনায় জি নিউজ, এবিপি লাইভ, দ্য ওয়াল, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাসহ ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয় ‘আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে লড়াই করায় হামলার শিকার হয়ে আইসিইউতে রয়েছেন আইনজীবী রমেন রায়। তাঁর বাড়িঘরে হামলা করা হয়েছে বলেও দাবি করা হয়েছে এসব প্রতিবেদনে।
তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচ জানিয়েছে, অ্যাডভোকেট রমেন রায়ের আহত হওয়ার ঘটনাটি পুরনো। তার বাড়িতে হামলার ঘটনা ঘটেনি এবং তিনি চিন্ময় দাসের আইনজীবী নন।
ভারতীয় গণমাধ্যমগুলোতে ইসকন কলকাতার মুখপাত্র ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাসের একটি এক্স পোস্টকে তথ্যের সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। রাধারামণ দাসের পোস্টে বলা হয়েছে, “অ্যাডভোকেট রমেন রায়ের জন্য দোয়া করবেন। তার একমাত্র ‘দোষ’ ছিল আদালতে চিন্ময় কৃষ্ণ প্রভুকে রক্ষা করা। ইসলামপন্থীরা তার বাড়ি ভাংচুর করে এবং তাকে নৃশংসভাবে আক্রমণ করে, আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।”
এ বিষয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী বলেন, ‘ভারতীয় সংবাদমাধ্যমে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রমেন রায়ের ওপর হামলার দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয়।
এই নামে চট্টগ্রামে কোনো আইনজীবী নেই।’
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির তালিকা খুঁজেও এমন কোনো আইনজীবীর নাম পাওয়া যায়নি। চিন্ময় কৃষ্ণ দাসের ওকালত নামা থেকে দেখা যায়, চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী হিসেবে তাঁর মামলাটি লড়ছেন শুভাশিস শর্মা।
ফ্যাক্টওয়াচ রামেন রায়ের পরিচয় নিশ্চিত করেছে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিনিধি স্বতন্ত্র গৌরাঙ্গ দাসের সঙ্গে কথা বলে। গৌরাঙ্গ দাস বলেন, ‘রমেন রায় চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী ছিলেন না। চিন্ময় কৃষ্ণ যেদিন গ্রেপ্তার হয়েছিল (২৫ নভেম্বর), সেদিন সন্ধ্যায় শাহবাগে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচীতে রমেন রায়কে দুর্বৃত্তরা কুপিয়ে আহত করেছিল।’
জামিন শুনানিতে চিন্ময় দাসের আইনজীবী উপস্থিত না থাকার বিষয়ে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের বিবৃতিতে রমেন রায় নামে কোনো আইনজীবীর ওপর হামলার কথা উল্লেখ করা হয়নি।
এছাড়া গত ২৫ নভেম্বর দেশের একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, চিন্ময় দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে শাহবাগে চলা অবস্থান কর্মসূচিতে হামলা হয়। এতে রমেন রায় (৫০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে রামেন রায় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
রামের রায়ের নিকটাত্মীয়ের সঙ্গে কথা বলে ফ্যাক্টওয়াচ জানিয়েছে, রমেন রায় পেশায় একজন আইনজীবী ও অ্যাডভোকেট। তিনি গত ২৫ নভেম্বর ঢাকায় হামলার শিকার হন এবং আহত হন। বর্তমানে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন। ওই নিকটাত্মীয় আরো জানান, রমেন রায়ের বাড়িঘরে হামলার দাবিটিও সঠিক নয়।
রমেন রায় চিন্ময় দাসের আইনজীবী নন, হামলার ঘটনাও পুরনো অনলাইন ডেস্ক
এদিকে এ ঘটনায় জি নিউজ, এবিপি লাইভ, দ্য ওয়াল, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাসহ ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয় ‘আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে লড়াই করায় হামলার শিকার হয়ে আইসিইউতে রয়েছেন আইনজীবী রমেন রায়। তাঁর বাড়িঘরে হামলা করা হয়েছে বলেও দাবি করা হয়েছে এসব প্রতিবেদনে।
তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচ জানিয়েছে, অ্যাডভোকেট রমেন রায়ের আহত হওয়ার ঘটনাটি পুরনো। তার বাড়িতে হামলার ঘটনা ঘটেনি এবং তিনি চিন্ময় দাসের আইনজীবী নন।
ভারতীয় গণমাধ্যমগুলোতে ইসকন কলকাতার মুখপাত্র ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাসের একটি এক্স পোস্টকে তথ্যের সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। রাধারামণ দাসের পোস্টে বলা হয়েছে, “অ্যাডভোকেট রমেন রায়ের জন্য দোয়া করবেন। তার একমাত্র ‘দোষ’ ছিল আদালতে চিন্ময় কৃষ্ণ প্রভুকে রক্ষা করা। ইসলামপন্থীরা তার বাড়ি ভাংচুর করে এবং তাকে নৃশংসভাবে আক্রমণ করে, আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।”
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির তালিকা খুঁজেও এমন কোনো আইনজীবীর নাম পাওয়া যায়নি। চিন্ময় কৃষ্ণ দাসের ওকালত নামা থেকে দেখা যায়, চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী হিসেবে তাঁর মামলাটি লড়ছেন শুভাশিস শর্মা।
ফ্যাক্টওয়াচ রামেন রায়ের পরিচয় নিশ্চিত করেছে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিনিধি স্বতন্ত্র গৌরাঙ্গ দাসের সঙ্গে কথা বলে। গৌরাঙ্গ দাস বলেন, ‘রমেন রায় চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী ছিলেন না। চিন্ময় কৃষ্ণ যেদিন গ্রেপ্তার হয়েছিল (২৫ নভেম্বর), সেদিন সন্ধ্যায় শাহবাগে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচীতে রমেন রায়কে দুর্বৃত্তরা কুপিয়ে আহত করেছিল।’
জামিন শুনানিতে চিন্ময় দাসের আইনজীবী উপস্থিত না থাকার বিষয়ে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের বিবৃতিতে রমেন রায় নামে কোনো আইনজীবীর ওপর হামলার কথা উল্লেখ করা হয়নি।
এছাড়া গত ২৫ নভেম্বর দেশের একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, চিন্ময় দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে শাহবাগে চলা অবস্থান কর্মসূচিতে হামলা হয়। এতে রমেন রায় (৫০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে রামেন রায় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
রামের রায়ের নিকটাত্মীয়ের সঙ্গে কথা বলে ফ্যাক্টওয়াচ জানিয়েছে, রমেন রায় পেশায় একজন আইনজীবী ও অ্যাডভোকেট। তিনি গত ২৫ নভেম্বর ঢাকায় হামলার শিকার হন এবং আহত হন। বর্তমানে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন। ওই নিকটাত্মীয় আরো জানান, রমেন রায়ের বাড়িঘরে হামলার দাবিটিও সঠিক নয়।
চট্টগ্রামে ১ কোটি ২১ লাখ টাকার বিদেশি সিগারেটসহ আটক ২
সীতাকুণ্ডে আলোকিত শিখা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ
টেকনাফে ২৫টি হারানো মোবাইল উদ্ধার করে দিল এপিবিএন
সরকার পতনের স্বপ্ন দেখলে সাবধান হয়ে যান: মির্জা আব্বাস
নগরীর ৮১ পয়েন্টে ২৬৯টি ক্যামেরা স্থাপন করল পুলিশ
পুলিশ দেখে চিবিয়ে খান ইয়াবা, হাসপাতালে নিলে মৃত্যু যুবলীগ কর্মীর