কর্ণফুলীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফারুক গ্রেফতার

আবদুল মোমিন চট্টগ্রাম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কর্ণফুলী থানা পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও অর্থদণ্ডে দণ্ডিত জিআর সাজা পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

আজ শুক্রবার (১৯ জুন) গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানার একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামির নাম ফারুক (প্রকাশ শামসুল হক)। সে কর্ণফুলী থানার ইছানগর ৮নং ওয়ার্ডের (প্যারগন ব্রিক ফিল্ডের পূর্ব পাশে মাহমুদ আলীর বাড়ি) মৃত আলী আহমদের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২০ সালের একটি মাদক মামলায় (জিআর নং-৩১১/২০ইং, কর্ণফুলী থানার মামলা নং-০১(১০)২০ইং, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক)) আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডের আদেশ দেন। এরপর থেকেই সে পলাতক ছিল।

আজ কর্ণফুলী থানার এএসআই মানিক মিয়া, এএসআই আব্দুল মালেক পিপিএম এবং এএসআই আলীমুল জাহিদ মুন্সি সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হন।

কর্ণফুলী থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে