পাঁচলাইশ থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৪ কর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদন চট্টগ্রাম:

নগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকায় মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের ১৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক ও পরিদর্শক (তদন্ত) অমিতাভ দত্তের নেতৃত্বে এবং এসআই মোঃ সাজ্জাদ হোসেনসহ পুলিশের একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ জুলাই দুপুরে মুরাদপুর ১ নম্বর রেলগেট সংলগ্ন পাকা রাস্তার ওপর অভিযান চালায় পুলিশ। সেখানে মিছিলের প্রাক্কালে উক্ত সংগঠনের সক্রিয় কর্মী মোঃ কামরুল হাসান (৩৬), হুমায়ুন কবির (৩৫), মোঃ ইমরান হোসেন (৩৪), নাজমুস সালেহীন নাঈম (২৩), মোঃ এমরান হোসেন (২৬), তানিম হাসান (২৪), মেহেদী হাসান শুভ (২১), মোঃ ফরহাদ উল্ল্যাহ (১৯), মোঃ আরাফাত (২০), মোঃ ইফাত রহমান (১৯), মোঃ পারভেজ (২৫), মোঃ হায়দার (১৯), মোঃ নয়ন হোসেন ইমন (১৭) ও মোঃ আব্দুল্লাহ আরমানকে (১৭) আটক করা হয়।

এ ঘটনায় পাঁচলাইশ মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা (মামলা নং-২২, তারিখ: ২৯/০৮/২০২৬) রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।