মাইজবিলা মানবিক সংগঠনের উদ্যোগে পবিত্র সিরাত মাহফিল সফলভাবে সম্পন্ন

মোঃ এরশাদ হোসেন চট্টগ্রাম:

‘মাইজবিলা মানবিক সংগঠন’-এর উদ্যোগে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই মহতী আয়োজন অত্যন্ত সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

অনুষ্ঠানের সফল সমাপ্তিতে সন্তোষ প্রকাশ করে সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ এরশাদ হোসেন এক কৃতজ্ঞতা বার্তায় বলেন, “এই মহতী আয়োজনকে সফল করতে যাঁরা আর্থিকভাবে অনুদান দিয়ে সহযোগিতা করেছেন, অক্লান্ত শ্রম দিয়ে পাশে ছিলেন এবং মূল্যবান পরামর্শ দিয়ে দিকনির্দেশনা দিয়েছেন—তাঁদের প্রত্যেকের প্রতি আমাদের আন্তরিক মোবারকবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা আপনাদের এই উত্তম দান ও মেহনতকে কবুল করে উত্তম প্রতিদান দান করুন।”

তিনি আরও বলেন, “ইনশাআল্লাহ, ভবিষ্যতেও এ ধরনের দ্বীনি মাহফিল ও যেকোনো মানবিক কল্যাণে আমরা এভাবেই কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাব।”

পরিশেষে, মাহফিল সফল করতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত থাকা সকলের প্রতি আবারও অসংখ্য ধন্যবাদ ও ‘জাযাকাল্লাহু খাইরান’ জ্ঞাপন করা হয়েছে।